বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সোনারগাঁওয়ে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

সোনারগাঁওয়ে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
সোনারগাঁওয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী শাকিল আহমেদ আয়ান এবং সোনারগাঁ পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে শাকিল আহমেদ আয়ানকে গ্রেফতার করা হয়। তিনি নয়াগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

এদিকে শনিবার (২০ জুন) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সোনারগাঁও পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার নোয়াইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

তাদের সোনারগাঁও থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহাসড়কে মিছিল করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর