মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

কলাপাড়ায় ৬০০ ইয়াবাসহ একজন আটক

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

কলাপাড়ায় ৬০০ ইয়াবাসহ একজন আটক
৬০০ ইয়াবাসহ আটক নুরুজ্জামান হাওলাদার (৩২)।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ ইয়াবাসহ নুরুজ্জামান হাওলাদার (৩২) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘোটাবাছা এলাকায় কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এ অভিযান চালানো হয়।

আটক নুরুজ্জামান হাওলাদার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের লতাচাপলী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়।

পটুয়াখালী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নুরুজ্জামান হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর