মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

মহিপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

মহিপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিহত দুই শিশু মেহেরিমা (৮) ও নাজিয়া (৭)।

পটুয়াখালীর মহিপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো মেহেরিমা (৮) ও নাজিয়া (৭)। মেহেরিমা বিপিনপুর গ্রামের আলম হাওলাদারের মেয়ে। নাজিয়া একই এলাকার ভাড়াটিয়া আল আমিনের মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাছ ধরার বরশি নিয়ে বাড়ি থেকে বের হয় দুই শিশু। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে একটি ডোবায় মাছ ধরার ছিপ ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে স্থানীয় লোকজন ডোবায় তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় অসাবধানতাবশত দুই শিশু পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় তারা ডুবে মারা যায়।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের মেডিকেল কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, দুপুর ২টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর