মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

যার যার আদর্শ-ভাবনা নিয়ে থাকবে, সরকারের কথা নেই: সংস্কৃতিমন্ত্রী 

জেলা প্রতিনিধি, মাগুরা 
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

শেয়ার করুন:

যার যার আদর্শ-ভাবনা নিয়ে থাকবে, সরকারের কথা নেই: সংস্কৃতিমন্ত্রী 

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, যার যার আদর্শ, যার যার ভাবনা নিয়ে  আমাদের সরকারের কোনো কথা নেই। আমাদের প্রধানমন্ত্রী চায় একটা সমাজে বিভিন্ন ভাবনা, বিভিন্ন শ্রেণি ও ভিবিন্ন ধর্মের, রাজনৈকিত মতাদর্শের লোক বসবাস করে। 

শনিবার (২০ জুন) বিকেলে মাগুরা সদরের বাটিকাডাঙ্গা এলকায় অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার আমরা একটি ইনক্লুসিভ সমাজ চাই। একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমরা বিভাজন, চাই না অনৈক্য চাই না। আমরা সাম্য, শান্তি চাই। আমাদের দেশের যে সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য এটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। সে জন্য এদেশটাকে এক সময় সোনার বাংলা বলা হতো। এই সোনার বাংলাকে সঠিক নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

মতুয়া রত্ন চারণ কবি শ্রী গোরাচাঁদ সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা সিকদার (ঠাকুর), পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ বিশ্বাস ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর প্রমুখ।

নিতাই রায় বলেন, আমরা ক্ষমতায় এসেছি সফল হওয়ার জন্যে। একটা বিধ্বস্ত দেশ, সমস্ত ব্যাংক, বিমা লুটপাট করে ৬০ লক্ষ কোটি টাকা বাইরে পাচার করেছে। এখানে নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। ১৮ বছর নির্বাচন হয়নি। জনগণ ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতের বেলায় কেটে নিছে। প্রধানমন্ত্রী কথায় না কাজে বিশ্বাসী। ভোটারের হাতের কালি মোছার আগেই আমরা তিন বছরের কাজ করেছি তিন মাসে। 

সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর