মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

কালীগঞ্জে ১৯৫ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০২:২৩ এএম

শেয়ার করুন:

কালীগঞ্জে ১৯৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কলেজপাড়া (মাঠপাড়া) এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবাসহ রতন আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আটক রতন আলী শৈলকুপা উপজেলার দক্ষিণ গোপালপুর মধ্যপাড়া গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের সময় রতন আলীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর