বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে ইতিহাসের সর্ববৃহৎ ২৮০০ টন পণ্যের নিলাম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে ইতিহাসের সর্ববৃহৎ ২৮০০ টন পণ্যের নিলাম সম্পন্ন
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

চট্টগ্রাম কাস্টমস হাউস দেশের ইতিহাসে সবচেয়ে বড় নিলাম কার্যক্রম সম্পন্ন করেছে। ব্যবহার করা যাওয়া ড্রেজার স্টিল পাইপ, রাবার হোস, সংযুক্ত যন্ত্রাংশ ও আনুষঙ্গিক সামগ্রীসহ প্রায় ২৮০০ টন পণ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়  

জাতীয় রাজস্ব বোর্ড জানায়, নিলামে মোট ১৩ জন অংশগ্রহণকারী ছিলেন। সর্বোচ্চ দর ৯ কোটি ৭৩ লক্ষ ৫০ হাজার টাকা ছিল, যা ভ্যাট ও আয়করসহ মোট ১১ কোটি ৫৯ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকায় পরিশোধের পর পণ্যটি বিক্রেতার হাতে হস্তান্তর করা হয়েছে।

নিলামের মাধ্যমে কাস্টমস হাউসের শেডের অনেক স্থান খালি করা সম্ভব হয়েছে, বন্দরের কাজের গতি বাড়ানো হয়েছে এবং সরকারের জন্য উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব নিশ্চিত হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউস নিয়মিতভাবে এই ধরনের নিলামের ব্যবস্থা চালিয়ে যাচ্ছে, যাতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে এবং অখালাসকৃত পণ্য দ্রুত নিষ্পত্তি করা যায়।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর