বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রমজান উপলক্ষে টিসিবির ট্রাকসেলে উপচে পড়া ভিড় ক্রেতাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

রমজান উপলক্ষে টিসিবির ট্রাকসেলে উপচে পড়া ভিড় ক্রেতাদের
রমজান উপলক্ষে টিসিবির ট্রাকসেলে উপচে পড়া ভিড় ক্রেতাদের

রমজান উপলক্ষে কম দামে পণ্য বিক্রি করেছে টিসিবি। সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে টিসিবির ট্রাকসেলে ভিড় জমিয়েছে ক্রেতারা। যদিও পণ্য কিনতে এসে হয়রানির অভিযোগ করেছেন কেউ কেউ। তবে চাহিদার তুলনায় পণ্য স্বল্পতা ও বিশৃঙ্খলাকে দুষছেন বিক্রেতারা।

সাধারণ বাজারদরের চেয়ে পণ্যের দাম কিছুটা সুলভ হওয়ায় দীর্ঘ সারি দেখা যায় টিসিবির ট্রাক সেলগুলোতে। চাহিদার তুলনায় যোগান কম হলেও টিসিবির এ পণ্য নিম্ন আয়ের মানুষের অন্যতম ভরসা।

ক্রেতারা জানান, বাজারমূল্যের থেকে কম মূল্যে পণ্য পাওয়া যায় এখানে, ফলে সুবিধা পান তারা। তেল বাজারে ১৮০ টাকা লিটার আর এখানে ১১৫ টাকা লিটার পাওয়া যাচ্ছে।

এসব পণ্য নিতে এসে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় ভোক্তাদের। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা যথাযথ নিয়ম অনুসরণ না করায় লাইনে দাঁড়িয়েও পণ্য পাচ্ছে না অনেকে।

ক্রেতারা জানান, লাইনে অনেক বিশৃঙ্খলা রয়েছে, কেউ এখানে এসে নিয়ম মানে না। ফলে অনেক সময় পণ্য ছাড়াই বাড়ি ফিরতে হচ্ছে তাদের।

যদিও টিসিবির ট্রাক সেলারদের পাল্টা অভিযোগ ক্রেতাদের দিকে। আবার পণ্য স্বল্পতার কারণে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলে দাবি তাদের।

বিক্রেতারা জানান, তারা লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলে মাল দেয়া অসম্ভব হচ্ছে তাদের। আবার এখানে রয়েছে চাহিদার তুলনায় পণ্যরও সংকট।

পুরো রমজান মাস জুড়েই চলবে টিসিবির নিয়মিত ট্রাকসেল কার্যক্রম। এ কার্যক্রমে চিনি, ডাল, তেল, ছোলা ও খেজুরসহ পাঁচটি প্যাকেজ পাচ্ছে ক্রেতারা।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর