বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে মি. ডিআইওয়াই’র ১৬তম আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১০:২৬ এএম

শেয়ার করুন:

চট্টগ্রামে মি. ডিআইওয়াই’র ১৬তম আউটলেট উদ্বোধন
চট্টগ্রামে মি. ডিআইওয়াই’র ১৬তম আউটলেট উদ্বোধন

সাশ্রয়ী মূল্যে গৃহস্থালি ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বন্দরনগরী চট্টগ্রামের হালিশহরে মালয়েশিয়ার জনপ্রিয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড ‘মি. ডিআইওয়াই’ (MR.DIY) তাদের ১৬তম আউটলেট চালু করেছে। এটি চট্টগ্রামে ব্র্যান্ডটির দ্বিতীয় শাখা।

হালিশহরের এন জে এইচ টাওয়ারে অবস্থিত এই আধুনিক আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জমকালো এই আয়োজনে বিনোদন ও ডিজিটাল মিডিয়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মি. ডি আই ওয়াই বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মি. ডিআইওয়াই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন।

উদ্বোধনী বক্তব্যে মো. রাহাত নবী বলেন, “হালিশহরের মতো একটি গতিশীল এলাকায় নতুন আউটলেট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের বাজারে আমাদের ধারাবাহিক সম্প্রসারণের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের দোরগোড়ায় মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া। আমরা আমাদের স্লোগান—‘সর্বনিম্ন মূল্যে, প্রতিদিন, সবার জন্য সবকিছু’ বজায় রাখতে বদ্ধপরিকর।”

নতুন এই স্টোরটিতে ১০টি প্রধান ক্যাটাগরিতে ১০ হাজারেরও বেশি পণ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী (হাউসহোল্ড), হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোবাইল অ্যাকসেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা, উপহার সামগ্রী, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ এবং জুয়েলারি ও কসমেটিকস।

উদ্বোধনী অফার

উদ্বোধন উপলক্ষে আজ ১৩ জুন ক্রেতাদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা রয়েছে। যেকোনো ক্রেতা একক রসিদে ১,৫০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই উপহার হিসেবে পাবেন একটি আকর্ষণীয় মি. ডি আই ওয়াই ছাতা। এছাড়া রয়েছে ‘মি. ডি আই ওয়াই টপ ফ্যান ক্যাম্পেইন’-এ অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর