বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘ইসলামী ব্যাংকের কার্যক্রমে বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১০:৫১ পিএম

শেয়ার করুন:

‘ইসলামী ব্যাংকের কার্যক্রমে বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা’
ইসলামী ব্যাংক। ফাইল ছবি

ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে এ সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি।

শনিবার (২০ জুন) ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও বর্তমানে স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি, বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন গুজব ও তারল্য সংকটকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়। এর ফলে একসঙ্গে অনেক গ্রাহক আমানত উত্তোলনের চেষ্টা করেন। 

তবে বাংলাদেশ ব্যাংকের সহায়তা এবং ব্যাংক ব্যবস্থাপনার বিভিন্ন উদ্যোগের কারণে পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর