বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশেষ বৃত্তি নীতিমালা ২০২৫ অনুমোদন 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশেষ বৃত্তি নীতিমালা ২০২৫ অনুমোদন 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ বৃত্তি নীতিমালা-২০২৫’ অনুমোদন করেছে প্রশাসন। সোমবার (৮ ডিসেম্বর) রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে সিন্ডিকেটের ১০৪তম সভায় নীতিমালা অনুমোদিত হয়।

নীতিমালা অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে নিয়মিত ৫টি (স্নাতক চারটি ও স্নাতকোত্তর একটি) ব্যাচের শিক্ষার্থীরা বৃত্তির জন্য যোগ্য হবেন। বাছাইয়ের মূল মানদণ্ড হিসেবে ধরা হয়েছে অস্বচ্ছলতা, মেধা, শ্রেণি-উপস্থিতি ও ফলাফল। বিশ্ববিদ্যালয়ের হলে সিট পাওয়া, সচ্ছল পরিবারের সঙ্গে ঢাকায় থাকা, শৃঙ্খলাভঙ্গ, পুনঃভর্তি ইত্যাদি ক্ষেত্রে শিক্ষার্থীরা অযোগ্য হবেন।

বিভাগীয় কমিটির প্রাথমিক যাচাই শেষে কেন্দ্রীয় বিশেষ বৃত্তি কমিটি উপাচার্যের অনুমোদনক্রমে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। বৃত্তির টাকা শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে দেওয়া হবে। নীতিমালা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে এবং সরকারি বরাদ্দ সাপেক্ষে সর্বোচ্চ ৭০ শতাংশ শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসতে পারবেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আমরা নীতিমালা চূড়ান্ত করেছি। সেখানে টাইপিংয়ে একটা ভুল হয়েছে। ১ জুলাই, ২০২৬ এর স্থলে ১ জুলাই, ২০২৫ হবে।

প্রতিনিধি/ক.ম/  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর