রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় এ ফল প্রকাশিত হয়। তথ্যটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ছাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, আজ (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
এ বছর ‘বি’ ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিলেন ৩০ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৫ হাজার ৯৬১ জন। তন্মধ্যে বাণিজ্য গ্রুপের ১৬ হাজার ৩৬৮ জনের মধ্যে ৯ হাজার ৩৫৬ জন (৫৭ দশমিক ১৬ শতাংশ) এবং অ-বাণিজ্য গ্রুপে ৯ হাজার ৫৯৩ জনের মধ্যে ৫ হাজার ৯০০ (৬১ দশমিক ৫০ শতাংশ) জন উত্তীর্ণ হন।
আরও পড়ুন
এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৬৪টি। তন্মেধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৭৫টি; বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫৮টি এবং মানবিক শাখার আসন সংখ্যা ৩১টি।
প্রতিনিধি/টিবি




