বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্যতিক্রমী বুট ক্যাম্পে দূষণমুক্ত নগর গঠনে শিক্ষার্থীদের শপথ

জ্যেষ্ঠ প্রতিবেদক 
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

ব্যতিক্রমী বুট ক্যাম্পে দূষণমুক্ত নগর গঠনে শিক্ষার্থীদের শপথ
‘দূষণমুক্ত নগর গঠনে ছাত্র-ছাত্রীদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী বুট ক্যাম্প

ঢাকার পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে রাজধানীর হাজারীবাগে অনুষ্ঠিত হলো  ‘দূষণমুক্ত নগর গঠনে ছাত্র-ছাত্রীদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী বুট ক্যাম্প। বুধবার (১১ মার্চ) রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে হাজারীবাগ বন্ধন শিশু ও যুব ফোরামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদফতরের পরিচালক মো. সোলায়মান হায়দার। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের এই শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখলে চলবে না, বাস্তবে রূপ দিতে হবে। পরিবেশ সুরক্ষায় ছাত্র-ছাত্রীরা ব্যক্তিগত পর্যায়ে গাছ লাগিয়ে এবং বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হয়ে বড় ভূমিকা পালন করতে পারে।

বুট ক্যাম্পে মোট ১০টি তথ্যবহুল স্টল স্থাপন করা হয়। এসব স্টলের মাধ্যমে অংশগ্রহণকারী ২০০ জন শিক্ষার্থীকে বায়ু দূষণের কারণ, জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব, জলবায়ু পরিবর্তনে বায়ু দূষণের ভূমিকা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। শিক্ষার্থীরা যাতে খেলার ছলে এবং হাতে-কলমে শিখতে পারে, সেভাবেই স্টলগুলো সাজানো হয়েছিল। 

WhatsApp_Image_2026-03-11_at_17.09.15
‘দূষণমুক্ত নগর গঠনে ছাত্র-ছাত্রীদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী বুট ক্যাম্প

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব আব্দুল কাহহার, লালবাগ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব নাসরিন সুলতানা এবং রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেসা।

বুট ক্যাম্পে অংশগ্রহণকারী ১০ম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা ইয়াছমিন তার অনুভূতি জানিয়ে বলে, আজকের এই শিখনীয় বিষয়গুলো আমি আমার এলাকায় চর্চা করব এবং প্রতিবেশীদের জানাব, যেন সবাই মিলে আমাদের পরিবেশ সুন্দর রাখতে পারি।

দিনব্যাপী এই বুট ক্যাম্পের শেষাংশে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আয়োজকরা আশা করছেন, এই ধরনের কর্মসূচি তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।

বিইউ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর