বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

রাজধানীর কদমতলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. কুদ্দুস নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে পূর্ব জুরাইন নবারণ গলি পপি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সবজি ব্যবসায়ী কুদ্দুস কদমতলীর পূর্ব জুরাইন দারোগাবাড়ী রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি পূর্ব জুরাইনের বউবাজারে সবজির ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহত কুদ্দুসের বাড়ির মালিক কামাল সিকদার বলেন, গত রাতে ব্যবসা শেষে পূর্ব জুরাইন নবারণ গলি পপি স্কুলের সামনের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন কুদ্দুস। এ সময় কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে।

একেএস/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর