বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রধান শিক্ষকের চেয়ারে ইউএনও, সমালোচনায় অধ্যাপক কামরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৫:১৬ এএম

শেয়ার করুন:

প্রধান শিক্ষকের চেয়ারে ইউএনও, সমালোচনায় অধ্যাপক কামরুল
ছবি: এআই

সরকারি কর্মকর্তাদের আচরণ ও প্রটোকল মেনে চলার বিষয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য কামরুল হাসান মামুন।

শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত একটি ঘটনার প্রেক্ষিতে প্রশাসনিক আচরণ ও শিক্ষকদের মর্যাদা নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে করেছেন তিনি। 

ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো, ‘আমার অফিসে আমার চেয়ারে আমি ছাড়া অন্য কেউ আমার ওই চেয়ারে বসতে পারে না। এমনকি ভিসিও যদি আমার অফিসে আসেন তবুও না। স্বয়ং প্রধানমন্ত্রী আসলেও না। তাদের জন্য প্রয়োজনে অন্য বিশেষ চেয়ারের আয়োজন করা হবে, কিন্তু আমার চেয়ারে বসতে পারে না। একজন ইউএনও স্কুল পরিদর্শনের সময় প্রধান শিক্ষকের অফিসে তার চেয়ারে বসে তাকেই তিরস্কার করছেন। শুধু এখানেই থেমে থাকেননি। পুরো ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য প্রদর্শনীমূলক করে তুলে তাকে সামাজিকভাবে হেয় করেছেন। আর সব কিছুই করেছেন প্রধান শিক্ষকের স্কুলের অন্যান্য শিক্ষক-কর্মচারী, এমনকি শিক্ষার্থীদের সামনেই। এই হলো আমাদের আমলারা। একটি উপজেলার কর্মকর্তা। আমলা হওয়া অনেক বাকি। তাতেই এই অবস্থা। এই দেশের ইউএনও হলে উপজেলার জমিদার আর ডিসি হলে জেলার প্রধানমন্ত্রী মনে করে।’

image
অধ্যাপক কামরুল হাসান মামুন

অধ্যাপক কামরুল আরও বলেন, ‘স্কুলে গেলে স্কুলের প্রধান শিক্ষকই সবচেয়ে সম্মানিত মানুষ। শিক্ষক থেকে ছাত্রে জ্ঞান প্রবাহের জন্য ঢাল লাগে ঠিক যেমন পানির প্রবাহের জন্য লাগে। জ্ঞান প্রবাহের ক্ষেত্রে ঢাল তৈরী হয় সম্মানের মাত্রা দিয়ে। শিক্ষার্থীদের যদি শিক্ষকের প্রতি সম্মান না থাকে জ্ঞান প্রবাহিত হবে না। আমাদের সমাজ শিক্ষকদের সম্মান দিতে জানে না বলেই আজ সমাজের এই অবস্থা। পদে পদে শিক্ষকদের অসম্মান করা হয়। যার ফলে কেউই আর শিক্ষক হতে চায় না। শিক্ষক হলেও কিভাবে সেখান থেকে প্রশাসনিক পদে যাওয়া যায় তার চেষ্টা করে। অথচ শিক্ষকতা একটি অসাধারণ পেশা।’

এম/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর