বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঈদে আসছে ওয়েব ফিল্ম ‘‌হাইড এন সিক’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

ঈদে আসছে ওয়েব ফিল্ম ‘‌হাইড এন সিক’

ফিল্মস্টার ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতেই অ্যাক্সিডেন্ট হয় রাশা নামের এক তরুণীর। কেউ কেউ বলে রাশা আসলে করতে চেয়েছে আত্মহত্যা। কারণ ইমতিয়াজের সাথে রাশার ছিল গোপন কোনো সম্পর্ক। 

বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি। তার ওপর আসে মৃত্যুর হুমকি। নাদিয়া বুঝতে পারে যা চোখের সামনে দেখা যাচ্ছে তারচেয়েও বড় কোনো ঘটনা ঘটছে ভেতরে ভেতরে। লুকোচুরি খেলছে আশেপাশের প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা, ওদিকে নাদিয়াকে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি। জীবন নাকি মৃত্যু? কাকে বেছে নেবে তারা?

‘‌হাইড এন সিক’ ওয়েব ফিল্মটি সম্পর্কে পরিচালক হিমি বলেন, থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।

মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, দিঘী, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার সহ আরও অনেকে। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যের ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ততে দেখা যাবে এই ঈদে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর