বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সবাই আমাকে শত্রু ভাবে: পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

সবাই আমাকে শত্রু ভাবে: পরীমণি

দীর্ঘ বিরতির পর আবারও ঢাকাই সিনেমায় প্রত্যাবর্তন করছেন অভিনেত্রী পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় প্রথমবারের মতো চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই জুটির প্রথম সিনেমার নাম ঘোষণা দিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এতে পরীমণি মন্তব্য করেন, আমি কাজ করতে এসে নানা ধরনের সমস্যা পড়েছি। সবাই এমনিতেই আমাকে একটু বেশি শত্রু ভাবে।  

তিনি আরও বলেন, ‘সবাই দেখছে যে ইদানীং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কী ব্যাপার, আমি হিরো ছাড়া কাজ কীভাবে করছি এবং কীভাবে শেষ করছি। আবার যখন হিরোদের সাথে কাজ করি তখন দেখা যায় সিনেমার প্রচারের সময় হিরোদেরও পাওয়া যায় না। যদিও এসব আমার বলা উচিত না।’ 

‌‘শাস্তি’ সিনেমার চারটি প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, পরীমণি, আনান সিদ্দিকা ও অর্ক দাস। এ সংবাদ সম্মেলনে সিনেমার পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

ছবিটি পরিচালক করছেন লিসা গাজী। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিতব্য ‘শাস্তি’ প্রযোজনা করছে কমলা কালেক্টিভ (বাংলাদেশ, যুক্তরাজ্য), সানাত ইনিশিয়েটিভ (পাকিস্তান), অডেইশাস অরিজিনালস (ভারত, যুক্তরাষ্ট্র), গুপি বাঘা প্রোডাকশনস (বাংলাদেশ), স্ক্রিনক্সোপ (অস্ট্রেলিয়া) এবং ব্ল‍্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্কশপ ইনকর্পোরেটেড (হংকং)। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর