বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

পরীমণি-রাজের বিচ্ছেদ কি তৃতীয় পক্ষের কারণে— মুখ খুললেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

পরীমণি-রাজের বিচ্ছেদ কি তৃতীয় পক্ষের কারণে— মুখ খুললেন অভিনেত্রী 

সিনেমাপ্রেমীদের মাথায় আজও মাঝে মাঝে উঁকি দিয়ে যায় শরিফুল রাজ ও পরীমণির বিচ্ছেদের কারণজনিত কৌতূহল। তবে কি তৃতীয় পক্ষের উপস্থিতি এ বিচ্ছেদের কারণ? প্রশ্ন বয়ে ঘোরেন অনেকে। অবশেষে মুখ খুললেন পরীমণি।

এক পডকাস্টে নায়িকা বলেন, “তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয়, এটা তো সে (রাজ) জানেই না। কিংবা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না।”

এরপর বলেন, “আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে-আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল একটা কথা। আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।

মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ ও পরীমণি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। সে বছরের ১০ আগস্ট তাদের পুত্র সন্তানের জন্ম হয়। ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর