বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নির্বাচন ঘিরে ট্রলের শিকার যেসব তারকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

নির্বাচনকে ঘিরে ট্রলের শিকার যেসব তারকা

আর মাত্র কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকে কেন্দ্র করে প্রার্থীদের কথার লড়াইয়ে উত্তাপ রাজনৈতিক অঙ্গন। ইতোমধ্যে শেষ হয়েছে নির্বাচনি প্রচারণা। প্রচারণার সময় ঘটেছে বেশ কিছু আলোচিত ঘটনা। ভোটকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন ওমর সানী, রবি চৌধুরী, অপু বিশ্বাসসহ বেশ কয়েকজন তারকা। 

গত নির্বাচনে মানিকগঞ্জে মমতাজ বেগমের হয়ে নৌকার প্রচারণায় অংশ নিয়েছিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী। সম্প্রতি গায়ককে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে  ট্রলের শিকার তিনি। এবার নির্বাচনে রবি চৌধুরী মাঠে নেমছিলেন ধানের শীষে ভোট চাইতে। কিন্তু পুরো দিন কেটেছে তিনি আওয়ামী লীগ করেন না এবং কেন মমতাজের জন্য ভোট চেয়েছিলেন তা বোঝাতে। 

এদিকে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী গত সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছেন, এবারের নির্বাচনে তিনি ধানের শীষে ভোট দেবেন। তার এই মন্তব্যে জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। কারণ, অভিনেতার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী এর আগে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছিলেন। যা নিয়ে রীতিমতো সানীকে খোঁচা দিতে শুরু করেন নেটিজেনরা।  

২০২৪ সালে শেখ হাসিনাকে স্বপ্নে দেখে ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা শিমলা। মনোনয়ন কেনার পর সে সময় একাধিক গণমাধ্যমে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে দাবি করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে তাকেও দেখা গেছে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে।

এদিকে সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও মডেল মেঘনা আলম।   

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর