বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট! 

ক্যারিয়ারের শুরু থেকে ব্যবসাসফল হচ্ছে আলিয়া ভাটের সিনেমা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’থেকে ‘বাজিরাও মাস্তানি’তে ব্যর্থতার গল্প নেই। তবুও নিজেকে আরও ভালোভাবে পর্দায় উপস্থাপনের চেষ্টায় মনোযোগ কম দেননি। তবে সন্তান জন্মের পর থেকে যোগ হয়েছে আরেক চিন্তা। কীভাবে ভালো মা হবেন তিনি? 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভালো অভিভাবক হয়ে উঠতে আধ্যাত্মিক গুরুর পরামর্শ চেয়েছেন তিনি। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ভিডিও।

ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের অনুষ্ঠানে। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন আলিয়া। মুখোমুখি হন বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত সদগুরুর। তাকে প্রশ্ন করেন, “কোনো অভিভাবকের মধ্যে যদি এমন উদ্বেগ কাজ করে যে, তিনি যথাযথভাবে অভিভাবকত্বের দায়িত্ব সামলাতে পারছেন কিনা, তবে তাকে কী পরামর্শ দেবেন আপনি?”

উত্তরে সদগুরু বলেন, “উদ্বিগ্ন অভিভাবকরা কখনোই ভালো অভিভাবক হতে পারেন না।” এমন উত্তরে দর্শকমহলে হাসির রোল পড়লে আলিয়া বলেন, “এই দুশ্চিন্তা কোনোদিন পিছু ছাড়বে না! আমার মনে হয়, আপনারাও আমার সঙ্গে সহমত হবেন।”

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সদগুরু। তা দেখে নেটিজেনদের মনে ঘুরপাক কাচ্ছে  নানা কৌতূহল। অনেকের প্রশ্ন, তবে কি মেয়ের ঠিকঠাক দেখভাল করতে পারছেন না আলিয়া। যদিও বিভিন্ন অনুস্থানে আলিয়া বারবার জানিয়েছেন কন্যা রাহা-ই তার একইমাত্র ধ্যানজ্ঞান। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর