বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কিডনি হাসপাতালের নতুন পরিচালক ডা. রাশেদ আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম

শেয়ার করুন:

কিডনি হাসপাতালের নতুন পরিচালক ডা. রাশেদ আনোয়ার
কিডনি হাসপাতালের নতুন পরিচালক ডা. রাশেদ আনোয়ার

দেশের কিডনি চিকিৎসার প্রধান প্রতিষ্ঠান রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার।

বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তার যোগদানপত্র গ্রহণপূর্বক তার (ডা. রাশেদ আনোয়ার) নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

এর আগে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি (নিকডু) এর সহযোগী অধ্যাপক ( নেফ্রোলজি) হিসেবে কর্মরত ছিলেন।

ডা. রাশেদ আনোয়ার ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি) থেকে নেফ্রোলজিতে এমডি ডিগ্রি লাভ করেন।

২০০১ সালে সরকারি স্বাস্থ্যসেবায় যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কিডনি রোগ চিকিৎসা, ডায়ালাইসিস সেবা ও কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
গবেষণাতেও সক্রিয় এই চিকিৎসক কিডনি রোগ, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট বিষয়ে একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধের সহ-লেখক। চিকিৎসা শিক্ষায়ও তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর