বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘চিকিৎসকদের কাজে বাধা দেবেন না, মুক্তমনে চিকিৎসা করতে দিন’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

‘চিকিৎসকদের কাজে বাধা দেবেন না, মুক্তমনে চিকিৎসা করতে দিন’
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, চিকিৎসকদের ওপর নাশকতা চালিয়ে কাজে বাধা দেবেন না, মুক্তমনে চিকিৎসা করতে দিন। তবেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।

সোমবার (১৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত সেমিনারে এসব কথা বলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

প্রো-ভিসি বলেন, সিঙ্গাপুর থেকেও অনেক রোগী এসে বাংলাদেশে চিকিৎসা নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও দেশে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরো বলেন, করোনার সময় কেউ দেশের বাহিরে যেতে পারে নাই। দেশেই সবাই চিকিৎসা নিয়েছে এবং রোগীরা সুস্থ হয়েছে। রোগীর স্বজনরা শরীয়তপুরে তরুণ চিকিৎসককে মারধর করে গুরুতর আহত করেছে। বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। ওই চিকিৎসক বারবার বলেছে, এই রোগীকে চিকিৎসা করা সম্ভব নয়, আপনারা ঢাকায় নিয়ে যান।

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, রোগীকে চিকিৎসা করতে গিয়ে আমি আক্রান্ত হতে পারি এবং আমার সন্তান আহত হতে পারে। আমি কেন চিকিৎসা দিব, যদি নিরাপদ না থাকি।

তিনি আরো বলেন, আমরা দেশের জন্য কাজ করছি এবং কাজ করতে চাই। করোনার সময় সবাই ওভারটাইম পেয়েছে। একমাত্র চিকিৎসক এবং নার্সরা কোনো ওভারটাইম পায়নি। আমরা কেউ কিছু বলিনি। আমাদেরকে (সাংবাদিক) সহযোগিতা করুন। তবেই জাতিকে অনেক কিছু দিতে পারব।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. নজরুল ইসলাম, প্রো-ভিসি অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নেহরিন আখতার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর