বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঈদুল ফিতরে ৪ দিনের ছুটি ঘোষণা করল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

ঈদুল ফিতরে ৪ দিনের ছুটি ঘোষণা করল আমিরাত

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব— আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের কর্মচারীদের জন্য ৪ দিনের ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। 

সোমবার দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় (এমওএইচআরই) এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঈদুল ফিতরের ছুটি আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হবে এবং ২২ মার্চ (রবিবার) পর্যন্ত চলবে। আর ২৩ মার্চ থেকে স্বভাবিক কর্মঘণ্টায় পুনরায় অফিস শুরু হবে। 

অন্যদিকে, বেসরকারি খাতের কর্মচারীদের জন্য ঈদুল ফিতরের ছুটি আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হবে এবং ২১ মার্চ (শনিবার) পর্যন্ত চলবে। তবে যদি পবিত্র রমজান মাস ৩০ দিনের হয়, তাহলে বেসরকারি খাতের ছুটি ২২ মার্চ (রোববার) পর্যন্ত বাড়ানো হবে। 

সংযুক্ত আরব আমিরাতের ঈদের চাঁদ দেখা

সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা কমিটি আগামী ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) বৈঠকে বসবে, যা শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করবে। ১৮ মার্চ সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তাহলে সেই দিনই রমজান শেষ হবে। যদি চাঁদ দেখা না যায়, তাহলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২০ মার্চ দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। 

সূত্র: গালফ নিউজ

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর