বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কেরানীগঞ্জে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

কেরানীগঞ্জে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে তারই সৎ বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তার নাম মোতাহার।

বুধবার (১৮ জুন) সকালে এ রায় ঘোষণা করেন ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান।

দণ্ডিত মোতাহারকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম জর্জ বলেন, “অর্থদণ্ডের টাকা আদায়ে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভিকটিমকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।”

রায় ঘোষণার আগে মোতাহারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত মোতাহারের বাড়ি বগুড়ার শিবগঞ্জের কুড়াহার গ্রামে, বাবার নাম রিফাজ।

মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী তার মা ও সৎ বাবার সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জে থাকতেন। আলাদা ব্যবস্থা না থাকায় তারা থাকতেন এক ঘরে। মোতাহার বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে ২০২১ সালের ২০ জুন রাতে আসামি ভুক্তভোগীকে ধর্ষণ করেন। ঘটনার বিষয়ে কাউকে জানালে আসামি হত্যার হুমকিও দেন।

আরও পড়ুন-

ধর্ষণের শাস্তি হোক মৃত্যুদণ্ড ও অঙ্গ কর্তন!

এরপর ২২ সেপ্টেম্বর রাতে মোতাহার ফের নির্যাতন চালালে ভুক্তভোগী পরদিন বিষয়টি তার মাকে জানান। ঘটনা শুনে মা ও সৎ বাবা তাকে বাসা থেকে বের করে দেন। ভুক্তভোগী তার বাবার কাছে চলে যান। এরপর ২৪ সেপ্টেম্বর তিনি দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০২২ সালের ২৭ মে মোতাহারের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করেন এসআই আবুল হাসান। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত আটজনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামির আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার রায় ঘোষণা করা হলো।

এআইএম/ইএ

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর