বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?
ভিটামিন ই ক্যাপসুল

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার বেশ পুরনো। লোশন কিংবা তেলে ক্যাপসুল ভেঙ্গে ভেতরের সিরাম মিশিয়ে নেন অনেকে। কিন্তু নিয়মিত এই কৌশল কাজে লাগানো হয় না। ফলে কাঙ্ক্ষিত ফলাফলও মেলে না। আবার অনেকে সরাসরিই মুখে এটি ব্যবহার করেন। যা একদম ঠিক নয়। 

ভিটামিন ই ক্যাপসুল কী?

ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং ত্বকের ক্ষয় ধীর করতে সাহায্য করে। এটি ত্বককে করে তুলে মসৃণ, আর্দ্র ও স্বাস্থ্যকর। ত্বকের যত্নে এটি জনপ্রিয় কারণ, এটি সহজেই ত্বকের ভেতর প্রবেশ করে এবং শুষ্কতা থেকে শুরু করে বার্ধক্যের লক্ষণ, বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয়। 

vitam_e

ভিটামিন ই-র (সাধারণত টোকোফেরল বা টোকোফেরিল অ্যাসিটেট রূপে) তেল সমৃদ্ধ ক্যাপসুলই বাজারে খুব জনপ্রিয়। নানা ধরনের খাবারে এই ভিটামিন পাওয়া যায়, কিন্তু ক্যাপসুলে এটি ঘনীভূত আকারে পাওয়া যায়।

ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা কী?

  • ভিটামিন ই ত্বকের ভেতরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে শুষ্ক, রুক্ষ ত্বক নরম ও কোমল হয়।
  • এটি ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা দৃঢ় করে এবং দূষণ বা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে।
  • সূর্যের প্রভাবে তৈরি হওয়া কালো দাগ বা পিগমেন্টেশন হালকা করতে ভিটামিন ই-র জুড়ি মেলা ভার। নিয়মিত ব্যবহারে এই সুবিধা মেলে।
  • অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় এটি বলিরেখা ও চামড়া ঝুলে যাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে।
  • ত্বকের ভেতরে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে এটি। ফলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল দেখায়।

vitamin_e

ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন? 

সরাসরি ব্যবহার: 

ভিটামিন ই ক্যাপসুল ত্বকে সরাসরি ব্যবহার করতে পারেন। এজন্য ১টি ক্যাপসুল ফুটো করে ভেতরের তেল বের করে মুখে লাগাতে পারেন। আলতো চাপে বৃত্তাকারে মাসাজ করুন মুখে। এতে ত্বকে ভালোভাবে শোষিত হয়।

লোশনের সঙ্গে ব্যবহার: 

ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। তেলটি বেশ ঘন হওয়ায় সরাসরি লাগালে ভারী লাগতে পারে। তাই ক্রিম বা লোশনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ভালোভাবে ত্বকে মিশে যায়।

vitamin_e_1

নির্দিষ্ট জায়গায় ব্যবহার:

সারা মুখে নয়, কেবল কালো দাগ, শুষ্ক অংশ বা চোখের নীচে আলাদা করে ভিটামিন ই ক্যাপসুল লাগান। এতে উপকার মিলবে বেশি। 

এনএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর