বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

তাবলিগে সাদপন্থীদের হামলায় হতাহতের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

সাদপন্থীদের হামলায় হতাহতের বিচার দাবি
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

২০১৮ সালের ১ ডিসেম্বর ও ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ঢাকার তুরাগ ময়দানে তাবলিগ জামাতের কার্যক্রমকে কেন্দ্র করে সংঘটিত নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সচেতন আইনজীবী পরিষদ ঢাকা ও ওলামা মাশায়েখ বাংলাদেশ নামের দুটি সংগঠন।

সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন আইনজীবী পরিষদ ঢাকার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার।

আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জসীমউদ্দীন, মুফতি আমানুল হক, মাওলানা শাহরিয়ার মাহমুদ, বেলাল হোসেন ও হাবিবুল্লাহ রায়হান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তুরাগ ময়দানে সংঘটিত ঘটনাগুলো ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, যা পুরো দেশের শান্তিকামী মুসলিম সমাজকে স্তম্ভিত করেছে। এসব ঘটনায় বহু আলেম-ওলামা, তাবলিগের মেহনতি কর্মী এবং সাধারণ মুসল্লি গুরুতর আহত হন। অথচ দীর্ঘ ৭ মাস পার হলেও এখনো পর্যন্ত কোনো চার্জশিট দাখিল হয়নি, বিচার প্রক্রিয়াও শুরু হয়নি।

আরও পড়ুন

কে এই মাওলানা সাদ?

সাদপন্থীদের ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি

তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমকে ধীরগতি করা হচ্ছে। অপরাধীরা এখনো আইনের আওতার বাইরে রয়েছে। এতে করে নিহতদের পরিবার, তাবলিগের সাধারণ সাথী এবং পুরো মুসলিম সমাজ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়—

১. সাদপন্থীদের হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট দাখিল ও সুষ্ঠু বিচার কার্যক্রম শুরু করতে হবে।

২. হত্যার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

৩. সুষ্ঠু তদন্তের স্বার্থে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাদপন্থীদের ২ জন পুলিশ অফিসারকে প্রত্যাহার বা বদলি করতে হবে। 

৪. হামলায় জড়িত সকল প্রভাবশালী মহলকে আইনের আওতায় আনতে হবে।

৫. সারাদেশের তাবলিগ মসজিদগুলোকে হামলামুক্ত রাখার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর