বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার, বৃদ্ধ গ্রেফতার

‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার, বৃদ্ধ গ্রেফতার

‎জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশুটিকে ধর্ষণের অভিযোগে একজন বৃদ্ধকে গ্রেফতার করা হয়। বুধবার (৫ নভম্বের) বিকেলে জামালপুরের ইসলামপুর ডিগ্রীরচর নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জাতীয় জরুরি সেবায় কর্মরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,‎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি ফোন করে জানান, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর নতুন পাড়া এলাকায় ৬ বছর বয়সী  মাদ্রাসাছাত্রী এক কন্যাশিশু ধর্ষনের শিকার হয়েছে। এজন্য দ্রুত আইনি সহায়তার অনুরোধ জানানো হয়। এ সময় ৯৯৯ থেকে কনস্টেবল জয় দেব কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে ইসলামপুর থানায় জানায়। বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই আজগর আলী। 
‎
সংবাদ পেয়ে ইসলামপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠায়। এরপর পুলিশের একটি দল অভিযুক্ত শামসুল হুদাকে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূর থেকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় একটি মামলা করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
‎
‎একেএস/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর