বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কারওয়ান বাজার মোড়ে ককটেল বিস্ফোরণ, দুই থানার সীমানা নিয়ে ঠেলাঠেলি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

কারওয়ান বাজার মোড়ে ককটেল বিস্ফোরণ, দুই থানার সীমানা নিয়ে ঠেলাঠেলি
ছবি প্রতীকী

রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনাটি কোন থানার মধ্যে তা নির্ধারণ করতেই পুলিশের অবস্থা কাহিল। তেজগাঁও থানা পুলিশ কলাবাগান থানাকে ঠেলছে আর কলাবাগান থানা ঠেলছে তেজগাঁওকে।

রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক গণমাধ্যমকে জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান, কিন্তু ঘটনাস্থলটি তেজগাঁও থানার সীমানায় পড়ায় তারা ফিরে এসেছেন। অন্যদিকে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন দাবি করেছেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি কলাবাগান থানার সীমানার মধ্যে পড়েছে।

এমআইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর