বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কার্গো ভিলেজের আগুন ছড়ায় কুরিয়ার পণ্যের স্তূপ থেকে: তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

কার্গো ভিলেজের আগুন ছড়ায় কুরিয়ার পণ্যের স্তূপ থেকে: তদন্ত প্রতিবেদন

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনা কোনো নাশকতা ছিল না। শর্ট সার্কিট থেকে কুরিয়ার সার্ভিসের স্তূপে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন তুলে দেয় তদন্ত কমিটি।

গত ১৮ অক্টোবর দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়া উড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। এই ধোঁয়া দেখা যায় প্রায় ৫-৬ কিলোমিটার দূর থেকেও।

অগ্নিকাণ্ডের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। অগ্নিনির্বাপণে কাজ করে বাংলাদেশ বিমান, সেনা ও নৌবাহিনী। প্রায় ২৭ ঘণ্টা চেষ্টার পর কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর