বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নির্বাচনি দায়িত্বে কোনো আ.লীগ দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ এএম

শেয়ার করুন:

নির্বাচনি দায়িত্বে কোনো আ.লীগ দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে আয়ামী লীগের কোনো দোসর নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৮ জানুয়ারি) সিলেট নগরের পিটিআই মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের কাজের সঙ্গে যারা জড়িত, এখানে আওয়ামী লীগের দোসর বলতে কোনো কিছু নেই।’

সিলেটে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘সিলেটের প্রস্তুতি আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো।’

‘এবার সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে,’ যোগ করেন জাহাঙ্গীর আলম।

অতীতের সব নির্বাচনের তুলনায় এবারের পরিস্থিতি অনেক ভালো বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রতিটি কেন্দ্রে সুরক্ষা অ্যাপ ব্যবহারের পাশাপাশি সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার ব্যবস্থা থাকবে।’

‘নিরাপত্তা জোরদারে ড্রোন ও ডগ স্কোয়াডও নিয়োজিত থাকবে। তবে ড্রোন সব কেন্দ্রে থাকবে না,’ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর