ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ১১-১২ ফেব্রুয়ারি ভিসা দেবে না বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাস।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দূতাবাসের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ডেনিশ দূতাবাস জানায়, বাংলাদেশের জাতীয় নির্বাচনের কারণে আগামী ১১-১২ ফেব্রুয়ারি ভিসা দেওয়া সম্ভব হবে না। ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল ভিসা আবেদন নেবে না।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিপুল আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসএইচ/এআর




