বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘শিশুদের যোগ্য করে গড়ে তুলতে পারলে দেশ পাবে একটি সচেতন প্রজন্ম’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

‘শিশুদের যোগ্য করে গড়ে তুলতে পারলে দেশ পাবে একটি সচেতন প্রজন্ম’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। ছবি: ঢাকা মেইল

বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশ একটি যোগ্য, সচেতন ও সুন্দর প্রজন্ম পাবে, যারা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজী মো. জহিরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে নেউরা এমআই উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আল্লাহ তাআলা মানুষকে ধন-সম্পদ দেওয়ার আগে তার মনকে সমৃদ্ধ করেন। আয়োজক হাজী মো. জহিরুল ইসলামের এই উদ্যোগ তার মানবিকতা ও উদার মানসিকতারই প্রতিফলন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটি মহৎ কাজ, যা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক হবে।’

তিনি উল্লেখ করেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার ধরণ ও শিক্ষার্থীদের চাহিদায়ও পরিবর্তন এসেছে। বর্তমান যুগে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা অত্যন্ত জরুরি। একটি সাধারণ স্কুল ব্যাগও একজন শিক্ষার্থীর জন্য বড় সহায়তা হতে পারে। এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের আত্মবিশ্বাস গড়ে তোলে।

মন্ত্রী সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে। আজ যেসব শিক্ষার্থী সহায়তা পাচ্ছে, তারাই ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

নিজের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় দেশের অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কৃষকের উন্নয়ন নিশ্চিত করতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। তিনি অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে হাজী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর