বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

হরমুজ নিয়ে বাংলাদেশকে ইতিবাচক বার্তা দেওয়ার আশ্বাস ইরানি রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

হরমুজ নিয়ে বাংলাদেশকে ইতিবাচক বার্তা দেওয়ার আশ্বাস ইরানি রাষ্ট্রদূতের
মামুনুল হকের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশের জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটছে। এই অবস্থায় দেশে জ্বালানি সংকট নিরসনে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বাংলাদেশকে ইতিবাচক বার্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।   

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত। সেখানেই তিনি এই আশ্বাস দেন।

এদিন ঢাকার মোহাম্মদপুরে মজলিস আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মজলিস আমিরের পররাষ্ট্র  বিষয়ক সচিব ফারিদ খান।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে কেন বাংলাদেশি জাহাজ আটকে দিচ্ছে ইরান?

সাক্ষাৎকালে ইরানে চলমান আমেরিকা-ইসরায়েল আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

Iran2

মজলিস আমির ইরানে পরিচালিত সাম্প্রতিক সময়ের ইসরায়েল-আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ বলে অভিহিত করেন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন।

আরও পড়ুন

হরমুজ ঘিরে কাটছে না সংকট

এ সময় মজলিস আমির হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে ইরানকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান। ইরানের হাইকমিশনার বিষয়টিকে গুরুত্বের সাথে সমাধানের চেষ্টা চালাবেন এবং এ বিষয়ে তার দেশে ইতিবাচক বার্তা প্রেরণ করবেন বলে আশ্বাস দেন। সেই সাথে ইরান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর