বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কৃষিকে রফতানিমুখী না করলে অর্থনীতি স্থিতিশীল হবে না: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

কৃষিকে রফতানিমুখী না করলে অর্থনীতি স্থিতিশীল হবে না: মন্ত্রী
আন্তর্জাতিক কৃষি গবেষণা পরামর্শক কমিটির ১০ম সভায় কৃষিমন্ত্রী

কৃষিকে রফতানিমুখী শিল্পে পরিণত না করা পর্যন্ত দেশের অর্থনীতি স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

বাংলাদেশের আবহাওয়া ও মাটি খাদ্য উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী উল্লেখ করে তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের খাদ্য উৎপাদনের অন্যতম কেন্দ্র হতে পারে।

রোববার (১৭ মে) রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আন্তর্জাতিক কৃষি গবেষণা পরামর্শক কমিটির ১০ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। খাদ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে নজরদারি বাড়াতে হবে। খাদ্যে যেন কোনো ধরনের ভারী ধাতু বা ক্ষতিকর উপাদান না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

R2

আমিন উর রশিদ বলেন, কৃষি সেচ ব্যবস্থাকে ধীরে ধীরে সম্পূর্ণভাবে সৌরশক্তির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই যতটুকু সম্ভব সেচ ব্যবস্থায় সোলার প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ দূষণও কমবে।

তিনি আরও বলেন, সারের অতিব্যবহার পরিবেশ, জমি ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই কীভাবে রাসায়নিক সারের ব্যবহার কমানো যায়, সে বিষয়ে গবেষণা ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন। টেকসই কৃষি ব্যবস্থার জন্য জৈব ও পরিবেশবান্ধব পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএআরসির নির্বাহী চেয়ারম্যান এবং সিজিআইএআর পরামর্শক কমিটির চেয়ারপারসন ড. আবদুছ ছালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ। এছাড়া বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

এএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর