বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এন্টনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৯ মে) ঢাকায় মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, অভিবাসন, গণমাধ্যম সহযোগিতা এবং প্রযুক্তিগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা আরও জোরদার করা প্রয়োজন। ইতালি বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য দেশ। বৈধ পথে আরও বেশি বাংলাদেশি শ্রমিক ও দক্ষ জনশক্তিকে ইতালিতে গ্রহণের বিষয়ে ইতালি সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গণযোগাযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সম্প্রচার খাতে ইতালির অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এ ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলেও তিনি মত দেন। পাশাপাশি প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত এন্টনিও আলেসান্দ্রো বলেন, বাংলাদেশ ও ইতালির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ।

7

তিনি উল্লেখ করেন, ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী কর্মরত আছেন, যারা দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের অবদান ইতালিতে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধ ও ঝুঁকিপূর্গের বিষয়। এ ক্ষেত্রে বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে ইতালিতে বৈধ অভিবাসন প্রক্রিয়া চলমান রয়েছে এবং গত এক বছরে প্রায় ২০ হাজার বাংলাদেশি ইতালিতে অভিবাসী হয়েছেন।

সাক্ষাতে উভয় পক্ষ বাণিজ্য সম্প্রসারণ, অভিবাসন ব্যবস্থাপনা এবং গণমাধ্যম খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত প্রকাশ করেন।

এএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর