বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাবতলী হাটের সামনের জলাবদ্ধতা নিরসন করছে ডিএনসিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

গাবতলী হাটের সামনের জলাবদ্ধতা নিরসন করছে ডিএনসিসি

ভারী বৃষ্টিতে রাজধানীর গাবতলী গরুর হাটের সামনে তৈরি হওয়া জলাবদ্ধতা নিরসন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
‎
‎মঙ্গলবার (২৬ মে) দুপুরে পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে সেখানে জলাবদ্ধতা দেখা দেয়। পরে সিটি করপোরেশনের কর্মীরা এসে জমে যাওয়া পানি অপসারণের কাজ শুরু করে।
‎
‎ডিএনসিসি জানায়, গাবতলী গরুর হাটের সামনে বৃষ্টির কারণে জমে থাকা পানি দ্রুত অপসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‎
‎এদিকে, গাবতলী হাট এলাকা ছাড়াও বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে কোরবানি পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের চরম ভোগান্তি তৈরি হয়েছে।
‎
‎এএম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর