বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাত থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

রাত থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি আবাসিক এলাকায়
ফাইল ছবি

উচ্চ চাপবিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় ১০ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় কিছু এলাকায় গ্যাসের চাপও কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

তিতাস গ্যাসের বার্তায় বলা হয়েছে, শনিবার (৬ জুন) রাত ৮টা থেকে রোববার (৭ জুন) সকাল ৬টা পর্যন্ত কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা ও ভুলতা মোড় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন সব ধরনের গ্রাহকও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।

সংস্থাটি জানিয়েছে, উচ্চ চাপের পাইপলাইনে জরুরি লিকেজ মেরামতের কাজ সম্পন্ন করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
 
এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর