বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

এফএসআরইউ রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহ কমেছে, তিতাসের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

এফএসআরইউ রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহ কমেছে, তিতাসের দুঃখপ্রকাশ
গ্যাসের স্বল্পচাপ

এলএনজি সরবরাহ ব্যবস্থার একটি ভাসমান টার্মিনাল (FSRU)-এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে শনিবার (১৩ জুন) মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকাগুলোতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

শনিবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ হ্রাস পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস জানায়, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এ সময় গ্রাহকদের ধৈর্য ধারণ ও সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর