বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

র‌্যাবের হাতে গ্রেফতার মানব পাচার চক্রের এক সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

র‌্যাবের হাতে গ্রেফতার মানব পাচার চক্রের এক সদস্য
‎গ্রেফতারকৃতের নাম মো. কামরুল আহসান পাভেল

অনলাইনের সক্রিয় থাকা মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত চেক বই ও মোবাইল ফোন জব্দ করা হয়।
‎
‎শনিবার (১৩ জুন) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃতের নাম মো. কামরুল আহসান পাভেল। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার ভারিপাশা গ্রামের শামসুল হকের ছেলে।
‎
‎র‍্যাব-১১ এর একজন দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, পল্টন থানার সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় এজহারনামীয় ১ নম্বর আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সে অনলাইনের সক্রিয় থেকে বিভিন্ন ভুক্তভোগীদের ম্যানেজ করতো। এরপর তাকে পাচার করে দিতো।
‎
‎মানব পাচারকারী কামরুল আহসানকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।
‎
‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর