বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরে দুই বোনের ব্যাগ-স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে দুই বোনের ব্যাগ-স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের পর বাসায় ফেরার সময় দুই বোনের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনার অন্যতম আসামি আলমকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

শনিবার (২০ জুন) দুপুরে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-২-এর মিডিয়া বিভাগ।

র‌্যাব-২ জানায়, এর আগে একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। তারও আগে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল নামে একজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব। সব মিলিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলো।

র‌্যাব জানায়, ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরেন দুই বোন। তারা ভোরে বাস থেকে নেমে ঢাকার মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে রিকশাযোগে যান। সেখানে রিকশা থেকে নেমে এক বোন দরজা খোলার জন্য গেটম্যানের সঙ্গে কথা বলছিলেন। আরেক বোন ব্যাগগুলো নামিয়ে তার পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক ওই সময় একজন যুবক চাপাতি হাতে তাদের ভয় দেখিয়ে কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকার, টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায়।

এ সময় ছিনতাইকারীর সংখ্যা ভিডিওতে দুজন দেখা গেলেও তদন্ত-সংশ্লিষ্টরা আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছেন। পরে এ ঘটনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ তদন্ত শুরু করে। তাদের পাশাপাশি র‌্যাবও কাজ করে। এখন পর্যন্ত র‌্যাব দুজনকে এবং পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর