বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে হাসপাতালে আনা এক কয়েদির মৃত্যু হয়েছে। কয়েদির নাম তরিকুল ইসলাম (৬৮)। মারা যাওয়া তরিকুল ইসলামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ধুয়াপাড়া মৌবন লাইনপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত ইসমাইল।

শনিবার (২০ জুন) দুপুরে কারাগারে অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক।

তিনি জানান, দুপুর ১২টার দিকে কারাগার থেকে এক অসুস্থ কয়েদিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তরিকুল ইসলাম কোন মামলায় সাজাপ্রাপ্ত বা বন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর