বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৫:৪৪ এএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ সোহেল ওরফে ‘মাওরা সোহেল’ নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২১ জুন) সকাল ১১টায় মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্রিফ করবেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতার সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র এবং চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর