বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

দাঁড়িপাল্লার প্রচারণা চালানোর পর সাইবার বুলিং বেড়েছে: ডা. মাহমুদা মিতু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ এএম

শেয়ার করুন:

দাঁড়িপাল্লার প্রচারণা চালানোর পর সাইবার বুলিং বেড়েছে: ডা. মাহমুদা মিতু
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠির-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর পর প্রতিপক্ষ দলের সাইবার বুলিং আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে এ অভিযোগ করেন তিনি।

ডা. মাহমুদা মিতু বলেন, ‘জামায়াতকে সাপোর্ট দিয়ে দাঁড়িপাল্লার প্রচারণার কারণে আমার ওপর প্রতিপক্ষ দলের নানা নোংরামি এবং সাইবার বুলিং বেড়েছে। আমার প্রতিটা হ্যারাসমেন্টের জন্য, নোংরা কমেন্টের জন্য তারেক রহমান তার কর্মীদের সমপরিমাণ দায়ী। উনি সংগঠনকে ন্যূনতম কন্ট্রোল করেন না। নির্দেশনা দেন না। প্রিয় ভাইয়েরা আমি আর ও বলবো।’

তিনি বলেন, ‘রাজনীতি শুরুর পর থেকে শান্তিতে থাকতে দেয় নাই। অকারণে না চিনেই বরিশাল হামলা করছিলো সেই থেকে শুরু।’

ডা. মাহমুদা মিতু বলেন, ‘জোটে আমি জামায়াতকে সাপোর্ট দেয়ার কারণে নোংরামি ১০০ গুন বেড়েছে। প্রিয় ভাইয়েরা শুধু পাশে থাইকেন। আমি আমার লড়াই বন্ধ করবো না। এদের সকল কুকর্ম নিয়ে আমি আমার কন্ঠস্বর আরও উঁচু করবো।’

তিনি আরও বলেন, ‘আমার ওপর হামলা আসলে নোংরামি আসলে জাস্ট বোনটাকে মনে রাইখেন। আমাকে মেরে ফেললে, চরিত্র হরণ করলে প্রতিবাদ কইরেন। কথা বলা বন্ধ কইরেন না। এমনকি কাছের চেনা পরিচিতরাও দাঁড়িপাল্লার স্লোগান দেখে পল্টি মারছে। এখন আমি খারাপ হয়ে গেছি। জাস্ট প্রতিবাদ জারি রাইখেন।’

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর