বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘জুলাই না থাকলে এই নির্বাচন ও সরকারেরও বৈধতা থাকবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

‘জুলাই না থাকলে এই নির্বাচন ও সরকারেরও বৈধতা থাকবে না’
ডাকসু ভিপি ও ছাত্রশিবির নেতা সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

জুলাই সনদ না থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান সরকারেরও কোনো বৈধতা থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবির নেতা সাদিক কায়েম।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি। 

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে এদিন রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এ সংক্রান্ত রিটের প্রেক্ষিতে আজ (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। এর কিছু সময় পরই নিজের প্রতিক্রিয়া জানান সাদিক কায়েম।

ডাকসু ভিপি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে রিট করা হয়েছে। রিটে জুলাই সনদ, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অধ্যাদেশ ও সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণকে চ্যালেঞ্জ করা হয়েছে। দুঃখজনকভাবে এই রিটের পেছনে সরকারের স্পষ্ট পৃষ্ঠপোষকতা রয়েছে। জুলাই, জুলাই সনদ, সংস্কার ও গণভোট প্রশ্নে বিএনপি সরকারের এই অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল।’

সরকারের প্রতি সুস্পষ্ট আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘জুলাইয়ের শহীদদের রক্ত শুকানোর আগেই রাষ্ট্র সংস্কারের পথে যে নগ্ন হস্তক্ষেপ শুরু হয়েছে, তা বন্ধ করুন। জুলাইয়ের ফলেই আজ আপনারা সরকার গঠন করতে পেরেছেন। জুলাই না থাকলে এই নির্বাচন ও সরকারেরও বৈধতা থাকবে না।’

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর