বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

শাপলা চত্বরের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

শাপলা চত্বরের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি
-ফাইল ছবি

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে ঘিরে বিচার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

মঙ্গলবার (৫ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ২০১৩ সালের এই দিনে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাটি দেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায়। তারা দাবি করেন, ওই রাতে বহু নিরীহ ধর্মপ্রাণ মানুষ প্রাণ হারান এবং অনেকে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের প্রাণহানিকে তারা গুরুতর মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেন।

নেতারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো বিচার না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে শাপলা চত্বরের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং দায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

নেতৃদ্বয় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিবৃতিতে দেশের শান্তি, ন্যায়বিচার ও মানবিকতা প্রতিষ্ঠার জন্য দোয়া কামনা করা হয়।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর