বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিইসির প্রতিশ্রুতি নিয়ে সংশয় আছে: হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

সিইসির প্রতিশ্রুতি নিয়ে সংশয় আছে: হামিদুর রহমান আযাদ
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তার প্রতিশ্রুতি রাখতে পেরেছেন কি না তা নিয়ে প্রশ্নের দোলাচল (সংশয়) আছে।

সোমবার (১৮ মে) রিপোটার্স ফোরাম ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশেষ অতিতির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ৯১ এর আগেরগুলোকে নির্বাচন বলা যায়। ৭৩ ও ৭৯ সালের নির্বাচন নিয়ে বহু বিতর্ক আছে। ত্রয়োদশ নির্বাচন বিশেষ প্রেক্ষাপটের। তবে সিইসি তার প্রতিশ্রুতি রাখতে পেরেছেন কি না তা নিয়ে প্রশ্নের দোলাচল আছে।

তিনি আরও বলেন, ইসির একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটি সত্যি। সব কমিশনই এ কথা বলে। গুণগত পরিবর্তন হয়েছে। ভোটকেন্দ্রে হাঙ্গামা ছিল না। তবে নির্বাচনটি উপরে ঠিকঠাক, ভিতরে সদরঘাটের মতো ছিল। মোটাদাগে সুষ্ঠু নির্বাচন হয়নি। 

হামিদুর রহমান আযাদ বলেন, সংসদ ইসিকে অন্যায়কারী বলেছে। এ ব্যাপারে ইসি কিছু জানায়নি। তারা বেআইনি নির্বাচন করেছেন কি না সেটাও জানাতে হবে।

এমএইচএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর