বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

শবে বরাতে কাদের ক্ষমা করবেন না আল্লাহ? আজহারীর সতর্কবার্তা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

শবে বরাতে কাদের ক্ষমা করবেন না আল্লাহ? আজহারীর সতর্কবার্তা

পবিত্র শবে বরাত বা মধ্য শাবানের রজনীতে মহান আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমা পাওয়ার শর্ত মনে করিয়ে দিয়ে সতর্কবার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শবে বরাতের শুরুতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে আজহারী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে লিখেন, ‘প্রভু হে! তুমি আমাদেরকে শিরকমুক্ত আমল এবং হিংসা-বিদ্বেষমুক্ত অন্তর দান করো।’

নিজের এই প্রার্থনার সপক্ষে তিনি একটি হাদিস সম্বলিত ছবিও শেয়ার করেছেন। যেখানে সুনানে ইবনে মাজার ১৩৯০ নম্বর হাদিসটি উদ্ধৃত করা হয়েছে। হাদিসটিতে বলা হয়েছে, ‘মহান আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও হিংসা/বিদ্বেষকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন।’

আরও পড়ুন: সারা রাত ইবাদত, ফজর মিস? শবে বরাতে শয়তানের সূক্ষ্ম ফাঁদ

আজহারীর এই বার্তার মূল সারমর্ম হলো- শবে বরাতে মহান আল্লাহর পক্ষ থেকে ঢালাওভাবে ক্ষমা ঘোষণা করা হলেও দুটি শ্রেণি এই ক্ষমা থেকে বঞ্চিত থাকে। এক. যারা আল্লাহর সাথে শিরক করে এবং দুই. যারা অন্যের প্রতি মনে হিংসা বা বিদ্বেষ পোষণ করে।

তাঁর এই পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। হাজার হাজার অনুসারী তাঁর এই দোয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘আমিন’ লিখেছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, কেবল রাত জেগে ইবাদত নয়, বরং অন্তরকে হিংসামুক্ত করা এবং বিশুদ্ধ তাওহিদে অটল থাকাই শবে বরাতের প্রকৃত প্রস্তুতি।

উল্লেখ্য, ইসলামি শরিয়ত অনুযায়ী শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ফজিলতপূর্ণ। এই রাতে মহান আল্লাহ বিপুল সংখ্যক মানুষকে ক্ষমা করে থাকেন বলে হাদিসে বর্ণিত হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর