বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘শান্তিতে ঘুমাও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট’, ব্যাখা দিলেন হাফিজ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

‘শান্তিতে ঘুমাও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট,’ কারণ জানলেন হাফিজ 

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য সদ্যই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল ঘোষণার পরই দেশটির সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্ট করেন। যা নিয়ে হইচই শুরু হয়ে যায় রীতিমতো। অবশেষ সেই রহস্যময় পোস্টের ব্যাখা দেন হাফিজ। 

সম্প্রতি ম্যান ইন গ্রিনদের শিবিরে অবসর ভেঙে ফেরেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। যাদেরকে দলে যোগ করেই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করে পিসিবি। এছাড়া ঘোষিত দলে জায়গা পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার উসমান খান। যা ভালো চোখে দেখছেন না পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার হাফিজ।  

ঘরের মাঠে পাকিস্তান দল আজ কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেট পাকিস্তানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাফিজ বলেন, ‘আমাদের দলে দুজন ক্রিকেটার আছেন (মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম)। তারা দীর্ঘদিন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলেনি। তবুও তাদের দলে নেওয়া হয়েছে। আমির ৩-৪ বছর ঘরোয়াতে খেলেনি, সে অবসর নিয়েছিল।’

‘ইমাদও ঘরোয়া ক্রিকেট খেলেননি। তিনিও অবসর নিয়েছিলেন। আমি যখন তার সঙ্গে কথা বলি, তখন পাকিস্তান ক্রিকেটের বেশকিছু বিষয় নিয়ে তার আপত্তি ছিল। সে জানায় ম্যানেজমেন্টের পক্ষ থেকে ন্যায্য সুযোগ পায়নি। পরে সে ঘরোয়া লীগে খেলল না, তবুও তাকে দলে ফিরিয়ে আনা হলো।’  

তবে হাফিজের এমন রহস্যময় পোষ্ট দেবার কারণ ভিন্ন দেশের ক্রিকেটারকে পাকিস্তান দলে সুযোগ দেবার জন্য। তার মতে পাকিস্তানের নিয়মিত যারা ঘরোয়া ক্রিকেট খেলে থাকে তাদের সামনে থেকে ভিনদেশের একটা ক্রিকেটারকে জাতীয় দলে সুযোগ দেওয়া অন্যায়। এতে দেশের ঘরোয়া ক্রিকেটের তরুণদের বিরুদ্ধে অন্যায় করা হয়ে থাকে। 

হাফিজের মতে, উসমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একজন স্থানীয় ক্রিকেটার হিসেবে খেললেও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলেন না। এমনকি আরব আমিরাতের চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলেন উসমান। তবুও তাকে পাকিস্তান দলে সুযোগ দিয়েছে পিসিবি। যার জন্য এমন মন্তব্য করে থাকেন । 

উসমানের পাকিস্তান দলের সুযোগ পাওয়া প্রসঙ্গ নিয়ে হাফিজ বলেন, ‘উসমান খানের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু তিনি পাকিস্তানের ব্যবস্থার অংশ নন। আপনি কীভাবে ঘরোয়া ক্রিকেটে হাজার হাজার ক্রিকেটারদের অনুপ্রাণিত করবেন, যদি আপনার নির্বাচনের মানদণ্ড ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে না হয়? এ কারণেই আমি টুইট করেছিলাম- আপনি আপনার ঘরোয়া ক্রিকেটকে হত্যা করেছেন।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর