বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবারে আন্তর্জাতিক ক্রিকেট পর্যালোচনায় এসেছে খারাপ অবস্থানে। ব্রিটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটার সম্প্রতি বিশ্বব্যাপী আইসিসি স্বীকৃত ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মান নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বিপিএল দশম স্থানে অবস্থান করছে।
এই প্রতিবেদনে বিপিএলকে দশম স্থানে রাখার কারণ হিসেবে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। দ্য ক্রিকেটার তাদের র্যাঙ্কিং নির্ধারণের জন্য মূলত চারটি মানদণ্ড ব্যবহার করেছে: বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা, এবং সামগ্রিক অবস্থান। এই চারটি ক্যাটাগরিতে বিপিএল স্থান পেয়েছে দশম স্থানে, যা লিগটির জন্য একটি নেতিবাচক সিগন্যাল।
বিপিএল, যার প্রথম আসর ২০১২ সালে অনুষ্ঠিত হয়েছিল, বর্তমানে অনেক সমস্যা ও বিতর্কের মুখোমুখি। প্রতিবছরই লিগটিতে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে আলোচনা উঠে, যা আন্তর্জাতিক মিডিয়াতেও উঠে আসে। গত আসরের পরও বহু বিষয় নিয়ে সমালোচনা হয়েছে, এবং এই পর্যালোচনায় সেগুলো পুনরায় উঠে এসেছে।
তবে, দ্য ক্রিকেটার তাদের প্রতিবেদনে জানায়, বিপিএল এবং শ্রীলঙ্কার এলপিএল দুইটি টুর্নামেন্টই আর্থিক দুর্নীতি ও অনিয়মের কারণে কম রেটিং পেয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বিপিএল ও এলপিএল-এর ভবিষ্যতে ভাল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিপুল জনসংখ্যার বাংলাদেশে, তবে ‘ফ্র্যাঞ্চাইজি মালিকানায় ঘনঘন পরিবর্তন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, খেলোয়াড়দের দলবদলের উচ্চ হার এবং অস্থিতিশীল সময়সূচী’ এর মতো সমস্যা অব্যাহত রয়েছে।
এদিকে, দ্য ক্রিকেটার তাদের র্যাঙ্কিংয়ে ভারতের আইপিএলকে শীর্ষে রাখে। দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগ দ্বিতীয় স্থানে রয়েছে, তবে খেলার মান এবং গ্রহণযোগ্যতার দিক থেকে আইপিএল এক নম্বরে। এসএ টি-টোয়েন্টি লিগকে প্রথম স্থান দেওয়া হয়েছে বিনোদনমূল্য বিবেচনায়।
এসটি




