বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

লিড ৩০০ ছাড়াল, পাকিস্তানকে কত রানের লক্ষ্য দেবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

লিড ৩০০ ছাড়াল, পাকিস্তানকে কত রানের লক্ষ্য দেবে বাংলাদেশ

সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে ঝড় তুলেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শুরুর ধাক্কা সামলে দারুণ জুটি গড়ে লিডকে অনেক দূর এগিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। লিটন হাফসেঞ্চুরি করে ফিরলেও মুশফিকের অপরাজিত ব্যাটে টাইগারদের লিড ৩০০ রানের ঘর পেরিয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮৩ রান। পাকিস্তানের চেয়ে লিড এখন ৩২৯ রান। 

১৫৬ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। আগের দিনের অপরাজিত নাজমুল হোসেন শান্ত (১৫) ও মুশফিকুর রহিম ক্রিজে নামেন। কিন্তু দিনের পঞ্চম ওভারেই শান্ত এলবিডব্লিউ হয়ে ফিরে যান খুররম শাহজাদের বলে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি অধিনায়ক।

এরপর ক্রিজে আসেন লিটন দাস। মুশফিকের সঙ্গে তার জুটি হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। ১৮৮ বলে ১২৩ রান যোগ করে দলকে শক্ত ভিত্তি দেন দুজনে। লাঞ্চের পর হাসান আলীর বলে লিটন ৯২ বলে ৬৯ রান (৫টি চার) করে আউট হন। মেহেদী হাসান মিরাজ বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি ১৯ রান করে আউট হয়ে যান।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই তানজিদ তামিম মাত্র ৪ রান করে ফিরে যান। তবে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক দারুণ প্রতিরোধ গড়েন। জয় আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫২ রান (৬৪ বলে) করেন এবং ফিফটি পান। মুমিনুলও ফিফটির পথে ছিলেন, কিন্তু ৩০ রান করে থেমে যান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর