মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

জার্মানির জালে আইভরি কোস্টের গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০২:৫৪ এএম

শেয়ার করুন:

জার্মানির জালে আইভরি কোস্টের গোল

বিশ্বকাপে দুর্দান্ত সূচনার পর দ্বিতীয় ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়েছে জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭ -১ গোলের বড় জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে নামলেও আইভরি কোস্টের বিপক্ষে শুরুতেই গোল হজম করেছে জার্মানরা। ফলে ম্যাচে বর্তমানে পিছিয়ে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। 

শুরু থেকেই আইভরি কোস্টের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি জার্মানি। আক্রমণাত্মক থাকলেও গোলের দেখা পায়নি। ম্যাচের ১১ মিনিটে কাই হাভার্টজের শক্তিশালী হেড দারুণভাবে রুখে দেন আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। 

এরপর ২২ মিনিটে লুকাস নমেচার দূরপাল্লার শট ডিফ্লেক্ট হয়ে অল্পের জন্য গোলের বাইরে চলে যায়। কর্নার থেকে বল জালে ঢুকলেও ফাউলের কারণে সেই গোল বাতিল হয় জার্মানির।

উল্টো ৩০ মিনিটে দ্রুত এক আক্রমণে গোল পায় আইভরি কোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শক্তিশালী শটে বল জালে জড়ান ফ্রাঙ্ক কেসি।

ম্যাচে সমতা ফেরাতে আইভরি কোস্টের রক্ষণভাগ ভাঙতে মরিয়া হয়ে আক্রমণ চালায় জার্মানি। তবে নির্ধারিত সময়ের অতিরিক্ত ৬ মিনিটেও আর সেই সুযোগ পায়নি হান্স সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর